আলিপুর সেন্ট্রাল জেলে বিচারাধীন বন্দীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদা জেলার প্রশাসনিক ভবনে। বাড়ির লোকেরা ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়ারও দাবী জানালেন বিচারাধীন বন্দীর পরিবার।
উল্লেখ্য প্রায় বছর খানেক আগে ধর্ষনের ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ মহদিপুর এলাকার বাসিন্দা বুদ্ধু সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের দাবী টাকার অভাবে তারা মামলা লড়তে পারেনি। কিন্তু পরবর্তিতে অভিযুক্ত বুদ্ধু সাহাকে যে আলিপুর জেলে নিয়ে যাওয়া হয়েছিল সে কথাও জানত না বাড়ির লোকজন। হঠাৎ করে বুধাবার রাতে পরিবারের লোকজন জানতে পারেন বুদ্ধু সাহা মারা গেছেন। কিন্তু পরিবারের কাছে সেই সামর্থ নেই যে সুদুর কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল থেকে মৃতদেহটা নিয়ে আসবে। কিন্তু অভিযোগ বুদ্ধু সাহা কে আলিপুরে স্থানান্তরিত করা হয়েছে সেটাও তাদের জানায়নি পুলিশ। যার কারণে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন অ্যাডভোকেট অফ গৌড় বাংলা হিউম্যান রাইটস অ্যাওয়ারনেসের সেক্রেটারি মৃত্যুঞ্জয় দাস।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/okSSXaOWQ6M